ঢাকাWednesday , 29 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজারে দুই স্থানে ১৪৪ ধারা জারি

Link Copied!

oparetionমৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের বড়হাট ও ফতেহপুরে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়ি দুটির আশপাশ এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
বুধবার বিকেল ৩টায় মৗলভীবাজার পৌরসভার বড়হাট ও সংলগ্ন কুসুমবাগ এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। এদিকে একই সময়ে সদর উপজেলার খলিলপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় ভবন থেকে পূর্ব দিকে নাসিরপুর গ্রামসহ দুই কিলোমিটার এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। দুটি এলাকার দূরত্ব প্রায় ২০ কিলোমিটার।
মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম জানান, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে। জেলা প্রশাসন ওই এলাকায় মানুষের নিরাপত্তার স্বার্থে এই ১৪৪ ধারা জারি করেছে।
এদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুলিশের সোয়াত টিমের সদস্যরা ঢাকা থেকে আসার পর জঙ্গিদের আস্তানায় অভিযান পরিচালনা করা হবে।