ঢাকাWednesday , 29 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিজের চরকায় তেল দিন

Link Copied!

binaliআন্তর্জাতিক ডেস্ক : ইউরোপীয় ইউনিয়নকে নিজের চরকায় তেল দিতে বলেছেন তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। মঙ্গলবার আনাতোলিয়া প্রদেশের দক্ষিণের শহর কারামানে এক সমাবেশে তিনি এ কথা বলেছেন। আগামী মাসে অনুষ্ঠিতব্য তুরস্কের গণভোটে ইউরোপীয় দেশগুলোকে যে কোনো ধরণের হস্তক্ষেপ বন্ধের আহ্বান জানিয়েছেন ইলদিরিম। তিনি বলেছেন, ‘আপনারা নিজের চরকায় তেল দিন।’
তুর্কি প্রেসিডেন্টের ক্ষমতা আরও বাড়াতে ১৬ এপ্রিল সংবিধান সংশোধন নিয়ে দেশটিতে গণভোট অনুষ্ঠিত হবে। এই গণভোটের পক্ষে প্রচারের জন্য চলতি মাসের প্রথম দিকে নেদারল্যান্ডসের রটারডাম শহরে পুলিশ তুরস্কের দুই মন্ত্রীকে সমাবেশ করতে দেয়নি। এছাড়া জার্মানিতে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের সমাবেশ করার কথা থাকলেও বার্লিনের আপত্তির কারণে সেই সমাবেশ বাতিল করা হয়। এরপরই ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে কঠোর ভাষায় সমালোচনা শুরু করেন এরদোয়ান। এ ধরণের আচরণের জন্য জার্মানি ও নেদারল্যান্ডসকে ফ্যাসিস্ট বলেও আখ্যা দিয়েছেন এরদোয়ান। সর্বশেষ গত সপ্তাহে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল গণভোটের পর তুরস্কের বিরুদ্ধে ইউরোপের সিদ্ধান্ত নেওয়ারও হুমকি দিয়েছেন।