ঢাকাWednesday , 29 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘জঙ্গি আস্তানা’ থেকে গুলিবর্ষণ ও গ্রেনেড নিক্ষেপ

Link Copied!

Moulavibazrমৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়ি ঘিরে রেখেছেন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা।বুধবার সকাল থেকে তারা মৌলভীবাজার পৌর শহরের বড়হাট এলাকার একটি দোতলা ভবন ও সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের ফতেপুর গ্রামে একটি একতলা বাড়ি ঘিরে রাখেন। বড়হাট এলাকার ওই বাড়ির ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ ও গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে।
মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো. শাহাজালাল জানান, জঙ্গিরা অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে বাড়ি দুটি ঘিরে ফেলে পুলিশ। দুটি বাড়িরই মালিক হচ্ছেন সাইফুল ইসলাম নামের একজন লন্ডন প্রবাসী। বড়হাট এলাকার বাড়ি থেকে পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয় ও গ্রেনেড ছোড়া হয়। এ সময় বাইরে থেকে পুলিশ পাল্টা গুলি ছোড়ে। পরে পুলিশের সঙ্গে শ্রীমঙ্গল র‌্যাব-৯-এর সদস্যরা যোগ দিয়েছেন।