ঢাকাThursday , 23 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩

Link Copied!

naigeriaআন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছে। বুধবার গভীর রাতে মাইদুগুরি শহরের বাইরে একটি শরণার্থী শিবিরে ৎ এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, শহরের মুনা গ্যারেজ এলাকায় অবস্থিত শরণার্থী শিবিরে পাঁচ পুরুষ আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণে আহত ১৮ জনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
শরণার্থী শিবিরের সমন্বয়ক টিজ্জানি লুমানি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, বিস্ফোরণের কারণে শিবিরের তাবুগুলোতে আগুন ধরে যায়। তিনি বলেন, শিবিরের ভেতরে চারটি বিস্ফোরণ ঘটেছে। হামলাকারীরা রাত ৪টা ৩০ মিনিটে বিভিন্ন স্থান থেকে বোমার বিস্ফোরণ ঘটায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শিবিরে রান্নার চুলার জন্য কয়লা বিক্রেতাদের সঙ্গে মঙ্গলবার গভীর রাতে শিবিরে প্রবেশ করেছিল।
তাৎক্ষনিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে মাইদুগুরিতে অধিকাংশ হামলাই সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারাম চালিয়ে থাকে।