ঢাকাWednesday , 22 March 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘অ্যান্টি-রোমিও’ স্কোয়াড নামালেন যোগী

Link Copied!

Anti_Romeoআন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণের দুই দিনের মাথায় নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ‘অ্যান্টি-রোমিও’ স্কোয়াড মাঠে নামালেন যোগী আদিত্যনাথ। ঘরের বাইরে নারীদের সুরক্ষা নিশ্চিত করবে পুলিশের এই বিশেষ স্কোয়াড। পুরুষদের ইভটিজিং, যৌন হয়রানি ও হেনস্তা থেকে নারীদের রক্ষায় পাবলিক প্লেস, স্কুল-কলেজ ও রাস্তায় অ্যান্টি-রোমিও স্কোয়াড সার্বক্ষণিক টহলে থাকবে।
টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি অনলাইনের খবরে বুধবার এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার প্রথম অ্যান্টি-রোমিও স্কোয়াড মাঠে নামে মিরাট জেলায়। উত্তর প্রদেশে মিরাটই প্রথম জেলা, যেখানে নারীদের সুরক্ষায় বিশেষ স্কোয়াড কাজ শুরু করেছে।
অ্যান্টি-রোমিও স্কোয়াড জানিয়েছে, তারা অপরাধ নিয়ন্ত্রণ ও নৈতিক পুলিশিংয়ের মধ্যে থেকে কাজ করবে। কিশোর-তরুণ-যুবক ও তাদের বাবা-মাকে সচেতন করবে তারা। মিরাটের প্রতি পুলিশ স্টেশনে তিন-চার সদস্যের একটি করে অ্যান্টি-রোমিও স্কোয়াড গঠন করা হচ্ছে। যেসব পুলিশ স্টেশনের এলাকায় ঘনজনবসতি সেখানে এ ধরনের একাধিক স্কোয়াড থাকবে।
উত্তর প্রদেশের রাজধানী লখনোর আওতায় থাকা ১১ জেলায় অ্যান্টি-রোমিও স্কোয়াড গঠনের জন্য আইজির অফিস থেকে নির্দেশনা এসেছে। শিগগিরই সব পুলিশ স্টেশনে এ বিশেষ স্কোয়াড গঠন করে কাজ শুরু করা হবে।