ঢাকাSaturday , 25 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোহাম্মদ আলীর ছেলেকে প্রশ্ন : আপনি কি মুসলিম?

Link Copied!

mohammad ali sonআন্তর্জাতিক ডেস্ক : কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর ছেলেকে ফ্লোরিডায় বিমানবন্দরে আটকে তার কাছে জানতে চাওয়া হয়, আপনি কি মুসলিম। একজন আইনজীবী জানিয়েছেন, ৭ ফেব্রুয়ারি জ্যামাইকা থেকে ফ্লোরিডার ফোর্ট লডারডেল-হলিউড ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামার পর মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ আলী জুনিয়র (৪৪) এবং তার মা ও মোহাম্মদ আলীর দ্বিতীয় স্ত্রী খলিলাহ কামাচো-আলীকে অভিবাসন কর্মকর্তারা আটকে রেখে জিজ্ঞাসাবাদ করেন।
জ্যামাইকার মন্টিগো বে-তে ‘ব্ল্যাক হিস্ট্রি মানথ’ শীর্ষক একটি অনুষ্ঠানে বক্তব্য দিয়ে ফিরছিলেন তারা। তাদের এক পারিবারিক বন্ধু ও আইনজীবী মানচিনি জানান, তাদের নাম আরবি উচ্চারণের হওয়ায় দুজনকে আলাদা করে পাশে সরিয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদের সময় মোহাম্মদ আলীর সঙ্গে তোলা একটি ছবি অভিবাসন কর্মকর্তাদের দেখান কামাচো-আলী। পরিচয় নিশ্চিত হয়ে তারা তাকে ছেড়ে দেন। কিন্তু মোহাম্মদ আলী জুনিয়রের কাছে এ ধরনের ছবি না থাকায় তাকে প্রায় দুই ঘণ্টা আটকে রেখে প্রশ্ন করা হয়। বারবার তার কাছে জানতে চাওয়া হয়, ‘এই নাম তিনি কোথা থেকে পেলেন। তিনি মুসলিম কি না।’
নিজেকে মুসলিম পরিচয় দেওয়ায় অভিবাসন কর্মকর্তারা তার জন্মবৃত্তান্ত জানতে চান। তিনি জানান, ১৯৭২ সালে ফিলাডেলফিয়ায় জন্মগ্রহণ করেন এবং তার আমেরিকান ভিসা রয়েছে।  এ বিষয়ে বিমানবন্দর কর্মকর্তারা কোনো প্রতিক্রিয়া জানাননি।