ঢাকাFriday , 24 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আইন সবার জন্য সমান : স্বরাষ্ট্রমন্ত্রী

Link Copied!

Kamalনিজস্ব প্রতিবেদক : গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল আলম লিটন হত্যাকাণ্ডের ঘটনায় জাতীয় পার্টির প্রাক্তন এমপি কাদের গ্রেপ্তারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কেউ আইনের ঊর্ধ্বে নন, আইন সবার জন্য সমান।
শুক্রবার দুপুরে সাভারের আশুলিয়ার বাইপাইলে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ক্লাবের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, অপরাধ করলে শাস্তি পেতেই হবে। তিনি সমাজপতি, রাজনৈতিক ব্যক্তি অথবা প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্তা ব্যক্তি হলেও। আইনের বাইরে কেউ নন। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বিএনসিসির প্রাক্তন ক্যাডেটরা উপস্থিত ছিলেন।