ঢাকাMonday , 20 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শ্রীলংকায় নৌকা ডুবে ১০ জনের মৃত্যু

Link Copied!

lankaআন্তর্জাতিক ডেস্ক : শ্রীলংকায় নৌকা ডুবে ১০ জনের মৃত্যু হয়েছে। রোববার রাজধানী কলম্বো থেকে ৬০ কিলোমিটার দূরে বেরুওয়ালা শহরে একটি ধর্মীয় উৎসব চলাকালে ঘটনা ঘটেছে।
পুলিশের মুখপাত্র প্রিয়ানাথ জয়াকোদি জানিয়েছেন, নৌকাটিতে ২০ জন আরোহী ছিলেন। উৎসব শেষে ফেরার পথে নৌকাটি ডুবে যায়। এতে ১০ জনের মৃত্যু হয়েছে। নৌকাটির সাত আরোহীকে উদ্ধার সম্ভব হলেও এখনো তিনজন নিখোঁজ রয়েছে।
নৌ বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কমান্ডার চামিন্দা ওয়ালকুলিজি জানিয়েছেন, নৌকাটি ছিল অতিরিক্ত যাত্রীবোঝাই। বেরুওয়ালা শহর থেকে আধা নটিক্যাল মাইল দূরে এটি ডুবে গেছে। নিখোঁজদের উদ্ধারে নৌবাহিনীর ছয়টি স্পিডবোট ও ডুবুরিরা কাজ করছে।