ঢাকাSunday , 19 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শহীদ মিনার এলাকায় চার স্তরের নিরাপত্তা

Link Copied!

asaduzzamanনিজস্ব প্রতিবেদক : একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে শহীদ মিনার এলাকায় চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
রোববার কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা বিষয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
তিনি বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রায় ৮ হাজার পুলিশ সদস্য নিয়োজিত থাকবে। এ ছাড়া সাদাপোশাকধারী পুলিশ সদস্যরাও নিয়োজিত থাকবে। পাশাপাশি শহীদ মিনার ও এর আশপাশের এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকবে, যা প্রতি মুহূর্তে মনিটরিং করা হবে।