ঢাকাSaturday , 18 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুপারিশ পেলে শিক্ষকদের দাবি বিবেচনা

Link Copied!

Nahid2নিজস্ব প্রতিবেদক : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, সুনির্দিষ্ট সুপারিশ পেলে বেসরকারি কলেজের শিক্ষকদের কলেজ জাতীয়করণসহ অন্যান্য দাবি বিবেচনা করা হবে।
পাশাপাশি সকলের সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষাকে এগিয়ে নিতে হবে। তিনি এক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
শনিবার ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) জাতীয় সম্মেলন ২০১৭ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সভায় বক্তারা সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে কলেজ শিক্ষা জাতীয়করণের দাবি জানান। তারা শিক্ষকদের পদোন্নতি এবং এমপিও নীতিমালা দাবি করেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষাব্যবস্থার উন্নয়নে শিক্ষানীতি বাস্তবায়ন করা হচ্ছে।’ শিক্ষার উন্নয়নে শিক্ষকদের মান বাড়ানো জরুরি বলে তিনি উল্লেখ করেন। তিনি শিক্ষকদের নিবেদিতপ্রাণ হয়ে কাজ করার আহ্বান জানান।
বাকশিসের সভাপতি অধ্যক্ষ আসাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাকশিসের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ নূরুন নবী সিদ্দিকী এবং সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব অধ্যক্ষ মো. ফয়েজ হোসেন বক্তব্য রাখেন।