ঢাকাSaturday , 18 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্ষতিগ্রস্ত যে কেউ বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলা করতে পারবে

Link Copied!

Pmনিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পদ্মা সেতু প্রকল্পে ক্ষতিগ্রস্তরা বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলা করতে পারবেন।
শুক্রবার মিউনিখের একটি হোটেলে জার্মানি আওয়ামী লীগের সংবর্ধনায় বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংক অর্থায়ন বাতিল ও কানাডিয়ান আদালতে মামলা করার কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা বিশ্বব্যাংকের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবেন।
তিনি বলেন, ‘দীর্ঘ যন্ত্রণার পর কানাডিয়ান আদালতের রায়ে আমরা ন্যায়বিচার পেয়েছি।’
প্রবাসী ও আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, মিথ্যা অভিযোগ এনে মামলায় জড়ানোর চেষ্টা করায় ক্ষতিগ্রস্তরা বিশ্বব্যাংকের বিরুদ্ধে অবশ্যই মামলা করতে পারেন।
পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ইউরোপিয়ান আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক অনীল দাসগুপ্ত ও এম এ গনি চৌধুরী, জার্মানি আওয়ামী লীগ সভাপতি বশিরুল হক সাবু প্রমুখ।