ঢাকাFriday , 17 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শপথ নিলেন তামিলনাড়ুর ‘প্রক্সি মুখ্যমন্ত্রী’ পালানিসামি

Link Copied!

aaaআন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘ টানাপোড়েন কাটিয়ে অবশেষ বৃহস্পতিবার বিকেলে চেন্নাইয়ের রাজ ভবনে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জেলবন্দী শশিকলা নটরাজন মনোনীত ইকে পালানিসামি। তার সঙ্গে শপথ নিয়েছেন আরও ৩০ জন মন্ত্রী। কিন্তু সরকার ঠেকাতে পারবেন কিনা তা নিয়ে এখনও সংশয় কাটেনি।
রাজ্যপাল সি বিদ্যাসাগর রাও তামিলনাড়ুর নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করিয়েছেন। বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করার জন্য পালানিসামিকে রাজ্যপাল ১৫ দিন সময় দিয়েছেন। আস্থা ভোটে জয়ী হওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী তামিলনাড়ু নতুন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী পদে পালানিসামি থাকলেও সরকারের নিয়ন্ত্রণ যে শশিকলার হাতেই থাকবে, তা নিয়ে তামিলনাড়ুর রাজনৈতিক মহলে সংশয় নেই।
২৩৪ আসনের বিধানসভায় ১১৮ জন বিধায়ক সঙ্গে থাকলেই সরকার গঠন করা যায়। শশিকলা নটরাজন মনোনীত ইকে পালানিসামি রাজ্যপালের কাছে বিধায়কদের যে সমর্থনপত্র জমা দিয়েছিলেন, তাতে ১১৮ জনের বেশি বিধায়কের নামই ছিল। ফলে আস্থা ভোটে জয় সময়ের অপেক্ষা বলে পালানিসামির দাবি।
পনিরসেলভম শিবির কিন্তু মনে করছে, আস্থা ভোটে জয় পালানিসামির পক্ষে খুব সহজ হবে না। এই মুহূর্তে সংখ্যাগরিষ্ঠ বিধায়ক পালানিসামির পাশে যে রয়েছেন, সে কথা অস্বীকার না করেও পনির ঘনিষ্ঠরা বলছেন, আগামী ১৫ দিনে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় দেখার অপেক্ষা করতে হবে।