ঢাকাFriday , 17 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বিশ্বব্যাংক প্রেসিডেন্টের বৈঠক

Link Copied!

sohel1নিজস্ব প্রতিবেদক : মঙ্গলবার জাতিসংঘের ৭১তম সাধারণ পরিষদের বৈঠকে যোগ দিতে যাওয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসকক্ষে এসে সৌজন্য সাক্ষাৎ করেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট। জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের পাশাপাশি বিভিন্ন রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের ধারাবাহিকতায় এ বৈঠক হয়।

বৈঠকে বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন দাতা সংস্থাটির প্রেসিডেন্ট। একই সঙ্গে আগামীতে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামো খাতে বাংলাদেশে সহযোগিতা বাড়ানোর আশ্বাস দেন তিনি।

বৈঠকে অব্যাহত সহযোগিতার জন্য বিশ্বব্যাংকের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠককালে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচির মধ্যে বৈঠক হয়। এ সময় সংলাপের মাধ্যমে সকল দ্বিপাক্ষিক বিষয় সমাধানের ব্যাপারে সম্মত হয় দুই দেশ।

প্রধানমন্ত্রী মিয়ানমারের নেতাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং সুচি এই আমন্ত্রণ গ্রহণ করেন।