ঢাকাSaturday , 4 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইরানের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা

Link Copied!

trumpআন্তর্জাতিক ডেস্ক : ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ইরান সম্প্রতি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোয় এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। নতুন করে ইরানের কমপক্ষে ১৩ জন ব্যক্তি ও ১২টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইটার বার্তায় বলেন, ‘ইরান আগুন নিয়ে খেলা করছে। তারা বুঝত না প্রেসিডেন্ট ওবামা তাদের প্রতি কতটা দয়ালু ছিলেন। তবে আমি মোটেও তেমনটি নই।’
তবে ট্রাম্পের এমন হুঙ্কারকে প্রত্যাখ্যান করে ইরান বলেছে, তারা একজন অনভিজ্ঞ লোকের পক্ষ থেকে ‘গুরুত্বহীন’ মার্কিন হুমকির কাছে মাথা নত করবে না।