ঢাকাSaturday , 4 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উত্তর কোরিয়াকে যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি

Link Copied!

north_koreaআন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষামন্ত্রী জেমস মাটিস উত্তর কোরিয়ার প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, পরমাণু অস্ত্র ব্যবহারের চেষ্টা করলে উত্তর কোরিয়াকে কার্যকর ও অপ্রতিরোধ্য জবাব দেওয়া হবে।
মাটিস বর্তমানে দক্ষিণ কোরিয়া সফরে রয়েছেন। দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী সিউলকে আমেরিকার অব্যাহত সমর্থনের বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার তিনি বলেন, যুক্তরাষ্ট্র বা এর কোনও মিত্রদেশের ওপর যে কোনো হামলা ব্যর্থ করে দেওয়া হবে। কোনো ধরণের পারমাণবিক অস্ত্র ব্যবহার হলে এর বিরুদ্ধে খুবই কার্যকর ও অপ্রতিরোধ্য জবাব দেওয়া হবে।
গত বছরের প্রথম থেকে উত্তর কোরিয়া একের পর এক ক্ষেপণাস্ত্র ও পরমাণু বোমার পরীক্ষা চালিয়ে যাচ্ছে। দেশটির এ ধরণের কর্মকাণ্ডে কোরীয় উপদ্বীপ অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সামরিক চুক্তির বদৌলতে জাপান ও দক্ষিণ কোরিয়ায় মার্কিন সেনাদের উপস্থিতি রয়েছে। নির্বাচনী প্রচারণার সময় বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, মার্কিন সেনা উপস্থিতির জন্য এই দুটি দেশকে আরো বেশি অর্থের জোগান দিতে হবে।