ঢাকাFriday , 3 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মার্কিন বক্তব্য উস্কানিমূলক : ইরান

Link Copied!

abmআন্তর্জাতিক ডেস্ক : ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে ট্রাম্প প্রশাসনের বক্তব্যকে ভিত্তিহীন ও উস্কানিমূলক বলে অভিহিত করেছে ইরান। বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি এক বিবৃতিতে এ কথা বলেছেন।
গত সপ্তাহে মধ্যমপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ইরান। একে গত বছরের জুলাই মাসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গৃহীত ২২৩১ প্রস্তাব লঙ্ঘন বলে বুধবার দাবি করেছেন হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লাইন। ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর চূড়ান্ত পরমাণু সমঝোতা বা জেসিপিওএ’কে অনুমোদন দিয়েছিল নিরাপত্তা পরিষদের এ প্রস্তাব।
ফ্লাইন বলেছেন, ‘এখন থেকে ইরানের ওপর আনুষ্ঠানিক নজরদারি শুরু করবে যুক্তরাষ্ট্র।’
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি ফ্লাইনের দাবিকে নাকচ করে দিয়ে একে ভিত্তিহীন, পুনরাবৃত্তি এবং উস্কানিমূলক হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, ইরানের কোনো দূরপাল্লার ক্ষেপণাস্ত্রই পরমাণু বোমা বহন উপযোগী করে তৈরি করা হয়নি।
তিনি বলেন, ইরানের সন্ত্রাসবিরোধী অব্যাহত লড়াইয়ের জন্য কৃতজ্ঞতা প্রকাশ না করে বরং ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে। এ ছাড়া, এমন সব অবিবেচক নীতি গ্রহণ করা হচ্ছে তা কার্যত সন্ত্রাসীগোষ্ঠীগুলোকে সহায়তা করছে ।
তিনি আরো বলেন, ইসলামিক স্টেটের সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ে মধ্যপ্রাচ্যের বৈধ সরকারগুলোর সঙ্গে যদি ইরান সহযোগিতা না করতো তা হলে এ অঞ্চলের অনেক রাজধানীরই সন্ত্রাসীদের হাতে পতন ঘটতো।