ঢাকাFriday , 3 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুষ্ঠু সুন্দরভাবে মুক্তিযোদ্ধার তালিকা যাচাই করা হবে

Link Copied!

Enuকুষ্টিয়া প্রতিনিধি : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সুষ্ঠু ও সুন্দরভাবে মুক্তিযোদ্ধার তালিকা যাচাই-বাছাই করা হবে। ভুয়া মুক্তিযোদ্ধারা যাতে ঢুকে না পড়ে এবং প্রকৃত মুক্তিযোদ্ধা যেন বাদ না পড়েন সেদিকে খেয়াল রাখতে হবে। শুক্রবার সকালে কুষ্টিয়ার মিরপুরে মুক্তিযোদ্ধার তালিকা যাচাই বাছাই কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির যৌথ উদ্যোগে শুক্রবার সকালে উপজেলা অডিটরিয়ামে এ যাচাই বাছাই কার্যক্রম শুরু হয়।
কমিটির সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সভাপতিত্বে ৭ সদস্যের কমিটি এ বাছাই কার্যক্রমে অংশ নিয়েছেন।
এতে কমিটির অন্য সদস্যরা হলেন সদস্য সচিব উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি মকবুল হোসেন, জামুকার প্রতিনিধি মোশারফ হোসেন, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রতিনিধি আফতাব উদ্দিন খান, জেলা কমান্ডের প্রতিনিধি শফিউল ইসলাম মজনু ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার নজরুল করিম প্রমুখ।