ঢাকাWednesday , 1 February 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইক্যুইটির ভিত্তিতে কলমানি মার্কেটের ঋণ উন্মুক্ত

Link Copied!

Takaঅর্থনৈতিক প্রতিবেদক : আন্তঃব্যাংক মুদ্রাবাজার (কলমানি মার্কেট) থেকে ঋণ নেওয়ার সীমা নির্ধারণের ক্ষেত্রে নিট সম্পদের পরিবর্তে প্রতিষ্ঠানের ইক্যুইটিকে ভিত্তি হিসেবে বিবেচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।অাজ (১ ফেব্রুয়ারি) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
জানা গেছে, গত ২৯ জানুয়ারি বাংলাদেশ ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দিয়েছিল।
আগে আর্থিক প্রতিষ্ঠানগুলো আন্তঃব্যাংক মুদ্রাবাজার থেকে তাদের নিট সম্পদের সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত ঋণ নিতে পারত। আর এখন থেকে ঋণের ঊর্ধ্বসীমা নির্ধারণ করতে নিট সম্পদের পরিবর্তে প্রতিষ্ঠানের ইক্যুইটিকে ভিত্তি হিসেবে বিবেচনা করা হবে। কেন্দ্রীয় ব্যাংকের এই প্রজ্ঞাপনটি দেশের সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়, ১ ফেব্রুয়ারি থেকে আর্থিক প্রতিষ্ঠানগুলো আন্তঃব্যাংক মুদ্রাবাজার থেকে তাদের ইক্যুইটির বিপরীতে সর্বোচ্চ ৩০ শতাংশ হারে ঋণ নিতে পারবে। এতে উল্লেখ করা হয়েছে, ৩১ ডিসেম্বরের ইক্যুইটির ভিত্তিতে পরবর্তী ১২ মাস অর্থাৎ ১ ফেব্রুয়ারি থেকে ২০১৮ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত কলমানি মার্কেট থেকে ঋণ নেওয়া যাবে।
আর্থিক প্রতিষ্ঠানকে প্রতিবছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত ইক্যুইটির তথ্য পরবর্তী মাস জানুয়ারির ২৫ তারিখের মধ্যে বাংলাদেশ ব্যাংকের ওয়েব পোর্টালে দাখিল করতে হবে। ৩১ ডিসেম্বরের ইক্যুইটির তথ্যের ভিত্তিতে পরবর্তী ১২ মাস আন্তঃব্যাংক কলমানি মার্কেট থেকে ঋণ নিতে পারবে আর্থিক প্রতিষ্ঠানগুলো।