ঢাকাMonday , 23 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কোনো চাপেই মহড়া থেকে পিছু হটবে না চীন

Link Copied!

chinআন্তর্জাতিক ডেস্ক : চীনের রাষ্ট্রীয় পত্রিকা পিপল’স ডেইলি জানিয়েছে, বিদেশি চাপ সত্ত্বেও দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া অব্যাহত রাখবে বেইজিং। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি পরিচালিত এই পত্রিকায় প্রকাশিত রোববারের এক সম্পাদকীয়তে এ কথা বলা হয়েছে।
বিতর্কিত দক্ষিণ চীন সাগরে দ্বীপ নির্মাণ ও সামরিক তৎপরতার বিরুদ্ধে নয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সাম্প্রতিক বক্তব্য উল্লেখ করে বলা হয়েছে, এ ধরনের ‘উস্কানিতে’ বেইজিং তার পথ থেকে সরে আসবে না।
টিলারসন বলেছিলেন, বিতর্কিত দক্ষিণ চীন সাগরে কৃত্রিম দ্বীপপুঞ্জ গড়ে তোলার কারণে সেখানে বেইজিংয়ের প্রবেশাধিকার বন্ধ করে দেয়া উচিত।
টিলারসনের মন্তব্য উল্লেখ করে চীনা পত্রিকাটির সম্পাদকীয়তে বলা হয়েছে, `এই উস্কানি, চাপ, কল্পনা ও অতিরঞ্জন চীনা সামরিক বাহিনীর স্বাভাবিক কাজকে ব্যাহত করবে না।’
পত্রিকাটি জানিয়েছে, ‘বাইরের দেশগুলোর অনধিকারচর্চা ও হস্তক্ষেপ শুধুমাত্র আঞ্চলিক দেশগুলো ও বিশ্ববাসীর অভিন্ন স্বার্থকে ক্ষতিগ্রস্ত করবে।’ দক্ষিণ চীন সাগরের উপকূলে চীনা সামরিক মহড়া নিয়মিত ও অত্যন্ত স্বাভাবিক অনুশীলনে পরিণত হবে বলেও লিখেছে পত্রিকাটি।