ঢাকাSunday , 22 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইতালিতে বাস দুর্ঘটনায় নিহত ১৬

Link Copied!

Italyআন্তর্জাতিক ডেস্ক : ইতালিতে একটি বাস দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছে। শুক্রবার রাতে দেশটির উত্তরাঞ্চলের শহর ভেরোনার কাছে এ দুর্ঘটনা ঘটেছে।
অগ্নিনির্বাপন বাহিনীর সদস্যরা জানিয়েছেন, ৫০ জনের বেশি যাত্রী নিয়ে বাসটি ফ্রান্স যাচ্ছিল। এর আরোহীদের প্রায় সবাই ছিলেন স্কুল শিক্ষার্থী। শুক্রবার রাতে ভেরোনার কাছে এটি একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এর পরপরই বাসটিতে আগুন ধরে যায়। এতে নিহত হয়েছে ১৬ জন। আহত হয়েছে আরো ৩৬ জন। নিহতদের অধিকাংশেরই বয়স ১৬ থেকে ১৮ বছরের মধ্যে।
ইতালির বার্তা সংস্থা এজিআই জানিয়েছে, নিহতদের মধ্যে বাসের চালক ও তার পরিবারের সদস্যরাও থাকতে পারে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।