ঢাকাFriday , 20 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তুর্কি পার্লামেন্টে নারী আইনপ্রণেতাদের মারামারি

Link Copied!

turkeyআন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের পার্লামেন্টে এবার নারী আইনপ্রণেতাদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার তুর্কি সংবিধান পরিবর্তনের প্রতিবাদে স্বতন্ত্র একজন আইনপ্রণেতা স্পিকারের মঞ্চের সামনে অবস্থান নিলে মারামারির সূত্রপাত হয়।
স্বতন্ত্র আসনের আইনপ্রণেতা আইলিন নাজলিয়াকা অধিবেশন চলার সময় মাইক্রোফোন কেড়ে নিলে ডেপুটি স্পিকার দু’বার অধিবেশন মূলতবি করতে বাধ্য হন। পরে নাজলিয়াকাকে তার প্রতিবাদ বন্ধ করাতে ব্যর্থ হওয়ার পর নারী আইনপ্রণেতাদের মধ্যে ধাক্কাধাক্কি ও মারামারি শুরু হয়ে যায়। এসময় চড় মারার ঘটনা ঘটে। হাতাহাতিতে বিরোধী কুর্দি পিপলস ডেমোক্রেটিক পার্টির ডেপুটি স্পিকার পারভিন বুলদান ও ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টি বা একেপি’র গোকচেন এঞ্চ নামে দুই নারী আইনপ্রণেতা আহত হয়। তাদেরকে হাসাপাতালে নেয়া হয়েছে।
তুরস্কে পার্লামেন্টারি সরকারব্যবস্থা বাদ দিয়ে প্রেসিডেন্ট পদ্ধতির সরকারব্যবস্থা প্রবর্তনের জন্য সংবিধান পরিবর্তন করতে প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের দল একেপি একটি বিল এনেছে। বিল নিয়ে আলোচনা করতে গিয়ে গত কয়েকদিনে এ নিয়ে তিনবার পার্লামেন্টে মারামারির ঘটনা ঘটল। সংবিধান পরিবর্তন করা হলে এরদোয়ান টানা দু’দফায় প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় থাকতে পারবেন।