ঢাকাTuesday , 17 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এসএমই খাতের উন্নয়নে ঋণ দেবে এডিবি

Link Copied!

adbঅর্থনৈতিক প্রতিবেদক : দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের উন্নয়নে ২০ কোটি মার্কিন ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ৮০ টাকা বিনিময় হারে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১ হাজার ৬০০ কোটি টাকা। এডিবির ঢাকা কার্যালয় সূত্র এ তথ্য জানিয়েছে।
সংস্থাটির ঢাকা কার্যালয়ের মুখপাত্র গোবিন্দ বার বলেন, আগামীকাল বুধবার ব্যাংকটির সঙ্গে এ সংক্রান্ত ঋণ চুক্তি সই করবে সরকার।
এডিবির কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব কাজী শফিকুল আজম এই চুক্তিতে সই করবেন।
চুক্তি অনুযায়ী দ্বিতীয় এসএমই উন্নয়ন প্রকল্পের (এসএমইডিপি-২) বিভিন্ন উদ্যোগে অর্থায়নের জন্য এডিবি ২০ কোটি মার্কিন ডলার ঋণ দেবে।
এডিবি জানিয়েছে, দুই অংকের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য এসএমই খাত উন্নয়ন গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই প্রকল্পের লক্ষ্য হলো এসএমই খাত উন্নয়ন ত্বরান্বিত করা। বিশেষ করে পল্লি এলাকায় মাঝারি ও দীর্ঘ মেয়াদি ঋণ সুবিধা দিয়ে এসএমই খাতের উন্নয়ন করা।