নিজস্ব প্রতিবেদক : সরকারি ব্যবস্থাপনায় ২০১৭ সালে হজে গমনেচ্ছুকদের অনলাইনে প্রাকনিবন্ধন শুরু হয়েছে। রোববার বিকেলে সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মো. মতিউর রহমান। এ সময় ধর্মসচিব আব্দুল জলিলসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

