ঢাকাSaturday , 14 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাদ্রাসা যেন জঙ্গিবাদের সমর্থক না হয়

Link Copied!

Benjirগোপালগঞ্জ প্রতিনিধি : র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, মাদ্রাসা যেন জঙ্গিবাদের সমর্থক না হয়ে যায় সেটা দেখার দায়িত্ব শিক্ষক ও শিক্ষার্থীদের। যখন সমাজে অধিকার নেই, চাকরি নেই, অর্থনৈতিক গ্যারান্টি নেই, তখন তারা এ পথে পা বাড়ায়। কাজেই জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের ঘৃণা ছড়াতে হবে।
শনিবার দুপুরে গোপালগঞ্জ এস এস আলিয়া মাদ্রাসায় কম্পিউটার ও ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, পবিত্র কোরানের অপব্যাখ্যা করে যেভাবে একদল জঙ্গি আমাদের ইসলামকে কলুষিত ও রক্তাক্ত করছে, সে বিষয়টা আমাদের ইসলামি শিক্ষায় শিক্ষিতদের খেয়াল রাখতে হবে। আমাদের মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে। সেই ঐক্যের মাধ্যমে বিশ্বব্যাপী এই যড়যন্ত্র দেশীয় এবং আন্তর্জাতিকভাবে মোকাবিলা করতে হবে।
মাদ্রাসা শিক্ষার্থীদের প্রসঙ্গে তিনি বলেন, আমাদের দেশে বিভিন্ন ধরনের শিক্ষা ব্যবস্থা প্রচলিত আছে। শিক্ষা ব্যবস্থা যুগোপযোগী হওয়া উচিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিক কর্মযজ্ঞ চলছে, সেই বিশাল কর্মযজ্ঞে অংশগ্রহণের জন্য উপযুক্ত করে গড়ে তোলা হওয়া উচিত। আর এটা সব শিক্ষা ব্যবস্থার লক্ষ্য হতে হবে। মাদ্রাসায় শিক্ষা গ্রহণকারীদের হাদিস-কোরানের পাশাপাশি যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত হতে হবে। যাতে তাদের কর্মসংস্থান সৃষ্টি করা যায়।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. মোমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পুলিশ সুপার এসএম এমরান হোসেন ও মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা জালাল উদ্দিন বক্তব্য রাখেন।