আন্তর্জাতিক ডেস্ক : মোটামুটি পৃথিবীর কানের পাশ দিয়েই চলে গেছে ১০ তলা সমান একটি গ্রহাণু। ২০১৭ এজি১৩ নামের গ্রহাণুটিকে কেবল শনিবার চিহ্নিত করতে সক্ষম হয়েছিলেন ইউনিভার্সিটি অব অ্যারিজোনার কাতালানিয়া স্কাই সার্ভের বিজ্ঞানীরা।
অনলাইনে টেলিস্কোপ সেবা প্রদানকারী ওয়েবসাইট স্লুহ জানিয়েছে, গ্রহাণুটি ছিল ১৫ থেকে ৩৪ মিটার লম্বা। শনিবার যখন এটি পৃথিবী অতিক্রম ছিল তখন এর গতি ছিল ঘন্টায় ৯ দশমিক ৯ মাইল। পৃথিবী থেকে চাঁদের যতটুকু দূরত্ব তার প্রায় অর্ধেক অর্থাৎ ১ লাখ ২০ হাজার মাইল দূরত্ব দিয়ে এটি অতিক্রম করে গেছে।
স্লুহতে যখন স্থানীয় সময় শনিবার সকাল ৭টা ৪৭ মিনিটে এর অতিক্রমের দৃশ্য সরাসরি সম্প্রচার করা হচ্ছিল তখন ধারাভাষ্য দিচ্ছিলেন জ্যোর্তিবিজ্ঞানী এরিক ফেল্ডম্যান।
তিনি বলছিলেন, ‘এটা খুব দ্রুত ছুটে আসছে, আমাদের অনেক কাছে। এটি উপবৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করছে। এটি মূলতঃ পৃথিবী ও শুক্র গ্রহের মধ্যখান দিয়ে পেরিয়ে যাচ্ছে।’
স্লুহ জানিয়েছে, ২০১৩ সালে রাশিয়ার চেলিয়াবিনস্কে যে গ্রহাণুটি আঘাত হেনেছিল ২০১৭ এজি১৩ গ্রহাণুটি আকারের দিক থেকে মোটামুটি তার সমান। আগামী ২৮ ডিসেম্বর এটি আবারও পৃথিবীর কাছ দিয়ে অতিক্রম করবে।

