ঢাকাTuesday , 10 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্রাম্পের জামাই হচ্ছেন হোয়াইট হাউসের শীর্ষ উপদেষ্টা

Link Copied!

trump-son-in-lowআন্তর্জাতিক ডেস্ক : হোয়াইট হাউসের অন্যতম শীর্ষ জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে নিজের জামাইয়ের নাম ঘোষণা করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্পের মেয়ে ইভানকা ট্রাম্পের স্বামী জ্যারেড কুশনার (৩৫) উপদেষ্টা হিসেবে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে। প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার চলার সময়ে ব্যাপক কর্মতৎপরতা দেখিয়েছিলেন কুশনার।
রিয়েল স্টেট ব্যবসায়ী ইভানকার স্বামী কুশনারের বাণিজ্যের প্রতি প্রবল আগ্রহ রয়েছে। উপদেষ্টা হিসেবে তার ঘোষণার পরপরই ডেমোক্র্যাটিক পার্টি থেকে আপত্তি তোলা হয়েছে। স্বজনপ্রীতি ও নীতির সঙ্গে আপোশের অভিযোগ এনেছে বিরোধীশিবির।