ঢাকাMonday , 9 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শৃঙ্খলা ভঙ্গে এনবিআর কর্মচারী বরখাস্ত

Link Copied!

NBRনিজস্ব প্রতিবেদক : অসদাচরণ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর অঞ্চল-৮ এর (পরিদর্শী রেঞ্জ-১) সাঁটলিপিকার বাবর আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কর অঞ্চল-৮ এর কর কমিশনার মোহাম্মদ আবু তাহের চৌধুরী সই করা চিঠির সূত্রে বিষয়টি জানা গেছে।
চিঠিতে বলা হয়েছে, কর অঞ্চল-৮ এর পরিদর্শী রেঞ্জ-১ এর সাঁটলিপিকার বাবর আলীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ কর্মচারীর অসদাচরণ বা চাকরি শৃঙ্খলার হানিকর আচরণ হিসেবে বিবেচিত। এ অবস্থায় যথাযথ তদন্তের স্বার্থে তাকে সরকারি কর্মচারী বিধিমালা ১৯৮৫-এর বিধি-১১ এর বিধানমতে সাময়িক বরখাস্ত করা হলো। জনস্বার্থে এই আদেশ জারি করা হলো।