ঢাকাSunday , 8 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব ইজতেমা সুন্দরভাবে সম্পন্ন হবে

Link Copied!

kamal-Home-ministerগাজীপুর প্রতিনিধি : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিশ্ব ইজতেমার সামগ্রিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা মনে করি, বিশ্ব ইজতেমা সুন্দরভাবে সম্পন্ন হবে। রোববার দুপুরে বিশ্ব ইজতেমার চূড়ান্ত প্রস্তুতি নিয়ে গাজীপুরের টঙ্গী সিটি করপোরেশনের প্রাঙ্গণে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
কোন হুমকি আছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের কাছে কোনো হুমকি নেই। আমাদের গোয়েন্দা সংস্থা কাজ করছে। আমাদের নিরাপত্তা বাহিনী অত্যন্ত চৌকস। সব কিছু আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। আমরা সব সময় প্রস্তুত আছি।
স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এ সময় বক্তব্য রাখেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, আইজিপি এ কে এম শহীদুল ইসলাম, গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলম, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ, গাজীপুর মহানগর আওয়ামীগের সভাপতি আজমত উল্লাহ খান, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও তাদের প্রতিনিধিরা বিশ্ব ইজতেমার প্রস্তুতির তথ্য তুলে ধরেন।