ঢাকাFriday , 6 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফের তুরস্কে হামলা, নিহত ৪

Link Copied!

turkeyআন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে গাড়ি বোমা হামলায় চারজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত: ১০ জন।বৃহস্পতিবার এজিয়ান সাগর তীরবর্তী ইজমির শহরে এ ঘটনা ঘটেছে বলে দেশটির সরকারি সংবাদমাধ্যম আনাদোলু জানিয়েছে।
ইজমি নগর কর্তৃপক্ষের মহাসচিব বাগরা গোচে জানিয়েছেন, গাড়ি বোমার কারণেই এ বিস্ফোরণ ঘটেছে। নিহতদের মধ্যে দুই হামলাকারী , এক পুলিশ সদস্য ও এক বেসামরিক নাগরিক রয়েছে।
এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, পুলিশ দুই হামলাকারীকে গুলি করে হত্যা করেছে। তৃতীয় হামলাকারীকে খোঁজা হচ্ছে।
হামলাস্থলের পাওয়া ছবিতে দুটি গাড়ি জ্বলতে দেখা গেছে। এ হামলার পেছনে কে বা কারা আছে তা তাৎক্ষনিকভাবে জানা যায়নি। তবে তুর্কি কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে, এর পেছনে কুর্দি বিদ্রোহীরা থাকতে পারে।
গত শনিবার নববর্ষের রাতে ইস্তাম্বুলের রাইনা নাইট ক্লাবে হামলা চালায় বন্দুকধারী। এতে নিহত হয় ৩৯ জন। এদের মধ্যে ২৭ জনই বিদেশি নাগরিক। হামলার পরের দিনই মধ্যপ্রাচ্যভিত্তিক চরমপন্থী গোষ্ঠী ইসলামিক স্টেট এর দায় স্বীকার করেছে। আইএস ছাড়াও গত বছর কুর্দি বিদ্রোহীরা তুরস্কের বেশ কয়েকটি শহরে হামলা চালিয়েছিল।