আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে বলেছেন, জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটে (আইএস) তার কয়েকজন আত্মীয় সম্ভবত যোগ দিয়েছে। ফিলিপাইনভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম র্যাপলারকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।
সম্প্রতি ফিলিপাইনে দু`দফা বোমা হামলার সঙ্গে আইএসের সংশ্লিষ্টতা রয়েছে উল্লেখ করে দুতের্তে বলেন, ‘আইএসকে সব জায়গাতেই দেখা যাচ্ছে।’
ফিলিপাইনের প্রেসিডেন্ট জানান, তার চাচাতো ভাইদের কয়েকজন মিন্দানাও দ্বীপে ইসলামি চরমপন্থী গোষ্ঠী মোরো ইসলামিক লিবারেশন ফ্রন্ট ও মোরো ন্যাশনাল লিবারেশন ফ্রন্টে যোগ দিয়েছে। তারা তথাকথিক আইএসেও যোগ দিয়ে থাকতে পারে বলে জানান তিনি।
আত্মীয় হলেও তাদের কাউকে কোনো ছাড় দেয়া হবে না উল্লেখ করে দুতের্তে বলেন, ‘আমি দুঃখিত। আপনারা জানেন আমি দেশের সেবা করছি, আমি কোনো স্বজনের সেবা করছি না।’

