ঢাকাThursday , 5 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তুরাগ নদীর অবৈধ স্থাপনা: বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

Link Copied!

HIGH+COURTনিজস্ব প্রতিবেদক : তুরাগ নদীর উভয়পাড়ে অবৈধ স্থাপনা এখনো আছে কি না-তা খতিয়ে দেখতে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গাজীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে তদন্ত করতে বলা হয়েছে। আগামী ১ মার্চ এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
বৃহস্পতিবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস ও সহকারী অ্যাটর্নি জেনারেল মাহমুদা পারভীন।
এর আগে গত ৯ নভেম্বর ৪৮ ঘণ্টার মধ্যে তুরাগ নদীতে মাটি ভরাট ও অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধ করার নির্দেশ দেন হাইকোর্ট। বিআইডাব্লিউটিএ-এর চেয়ারম্যান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, গাজাপুর জেলা প্রশাসক, গাজিপুর জেলার পুলিশ সুপার, তুরাগ ও টঙ্গী থানার ওসিকে এ নির্দেশ বাস্তায়ন করতে বলা হয়।
একইসঙ্গে ওই এলাকায় মাটি ভরাট এবং দখলে যারা যুক্ত তাদের নাম, ঠিকানা তালিকা করে গাজীপুর জেলা প্রশাসককে তিন সপ্তাহের মধ্যে দাখিল করতে নির্দেশ দেন আদালত।
এ আদেশ বাস্তবায়ন হয়েছে কিনা তা তদন্ত করার জন্য আজ উপরোক্ত আদেশ দেওয়া হয়েছে। অ্যাডভোকেট মনজিল মোরসেদ জানান, ‘তুরাগকে মৃত ঘোষণা সময়ের ব্যাপার শিরোনামে গত ৬ নভেম্বর একটি ইংরেজি দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনের সূত্র ধরে হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশ রিট আবেদন করে। ওই আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুলসহ এই আদেশ দেন।