ঢাকাWednesday , 4 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অভিজ্ঞ শিক্ষক দিয়ে পরীক্ষার খাতা দেখাতে রুল

Link Copied!

HIGH+COURTনিজস্ব প্রতিবেদক : যোগ্য ও অভিজ্ঞ শিক্ষক দিয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষার খাতা দেখতে কেন নির্দেশনা দেওয়া হবে না-এই মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে খাতা দেখতে কেন প্রয়োজনীয় সময় বরাদ্দ দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।
বুধবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। শিক্ষা সচিব, শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
আইনজীবী মনজিল মোরসেদ বলেন, গত ২৩ ডিসেম্বর একটি জাতীয় দৈনিকে পাবলিক পরীক্ষায় খাতা দেখা ও ফলাফল ত্রুটিপূর্ণ হওয়ার সংবাদ প্রকাশিত হয়।
এই প্রতিবেদন সংযুক্ত করে গত ১ জানুয়ারি এইচআরপিবির পক্ষে অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকী রিট দায়ের করেন।
রিট আবেদনে উল্লেখ করা হয়, পরীক্ষায় ফল প্রকাশের পর শত শত শিক্ষার্থী নম্বর বেশি পাচ্ছে। পরীক্ষার খাতা দেখার জন্য প্রয়োজনীয় সময় না দেওয়ায় রেজাল্ট এরকম হচ্ছে।