ঢাকাMonday , 2 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাগদাদে আত্মঘাতী হামলায় নিহত ৩৯

Link Copied!

bagdadআন্তর্জাতিক ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৩৯ জন নিহত হয়েছে। সোমবার রাজধানীর ব্যস্ততম সদর সিটি এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে।
নিরাপত্তা ও চিকিৎসা কর্মকর্তারা জানিয়েছেন, হামলাকারী একটি ট্রাক নিয়ে রাস্তায় ওপর থাকা ফল ও সবজির বাজারে বোমাটির বিস্ফোরণ ঘটায়। হামলায় আহত হয়েছে আরো ৫৭ জন।তাৎক্ষণিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে ইরাকে জনসমাগমপূর্ণ স্থানে এ ধরণের হামলাগুলো ইসলামিক স্টেট চালিয়ে থাকে।
এর আগে রোববার বাগদাদের বেশ কয়েকটি স্থানে বোমা হামলায় ২৯ জন নিহত হয়েছে। দক্ষিণের শহর নাজাফে নিহত হয়েছে সাত পুলিশ সদস্য। ইসলামিক স্টেটর মুখপাত্র আমাক নিউজে এ হামলার দায় স্বীকার করেছে আইএস।