ঢাকাSaturday , 31 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শীতার্ত‌দের পাশে একদল তরুণ-তরুণী

Link Copied!

coldনিজস্ব প্রতিবেদক : রাজধানীর বি‌ভিন্ন ফুটপাতে হাড় কাঁপানো শীতের রাতে শুয়ে থাকা, শীতবস্ত্রহীন ছিন্নমূলদের পাশে দাঁড়িয়েছেন একদল তরুণ-তরুণী।
‘হিউমেনিটি বি‌ডি’র উদ্যোগে শুক্রবার রাত্র ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত রাজধানীর হাতিরঝিলের মধুবাগ থেকে শুরু করে ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, টিএস‌সি, শহীদ মিনার হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালসংলগ্ন ফুটপাতে এই কম্বল বিতরণ করা হয়।
এ কা‌জের মূল উদ্যোক্তা রে‌ডিও টুডের সাংবা‌দিক বিল‌কিস ইরানী। তিনি বলেন, ‌এটা কোনো ব্যক্তিগত প্রচারণার প্লাটফর্ম নয়। যতটুকু পা‌রি, চেষ্টা করি নিজেদের টাকায় দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে। যারা সহযো‌গিতা ‌করেছেন তারা তাদের চাকরি বা টিউশ‌নির টাকা দিয়েছেন।
একই প্রতিষ্ঠানের সাংবা‌দিক সান‌জিদা যুথি বলেন, আমা‌দের সী‌মিত অর্থ দিয়েই আমরা শীতার্তদের পাশে দাঁড়িয়েছি। বেশি সহযোগিতা পেলে আমরা বে‌শি অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারব। তি‌নি প্রকৃত ছিন্নমূল‌দের সাহায্যার্থে সমা‌জের সচ্ছল ব্য‌ক্তি‌দের দৃ‌ষ্টি আকর্ষণ ক‌রেন।
শীতবস্ত্র ‌বিতরণ কার্যক্রমে অংশ নেন সাংবা‌দিক সান‌জিদা যুথি, পিং‌কি আক্তার, আ‌বিদ আজম, সাজ্জাদ মাহমুদ খান, অন্তু মুজা‌হিদ, আবদুল আউয়াল খাঁন, শিক্ষার্থী নাবিলা নার‌মি, রাইদা লা‌বিবা, আ‌লিম খানসহ আরো অনেকে।