ঢাকাFriday , 30 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খেলাধুলার মাধ্যমে আন্তর্জাতিক কৃতিত্ব পেয়েছে বাংলাদেশ

Link Copied!

Shajahanনিজস্ব প্রতিবেদক : নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, খেলাধুলার মাধ্যমে একটি দেশ পরিচিতি পায়। খেলাধুলার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্ব অর্জন করেছে বাংলাদেশ। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিইউটিএ) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
তিনি বলেন, ‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, ক্রীড়াই গড়ে তোলে আত্ম মনোবল। খেলাধুলার মাধ্যমে নিজেকে গড়ে তোলা যায়।তাই খেলাধুলার মাধ্যমে নিজকে গড়ে তুলুন। পাশাপাশি মানসিক বিকাশ সাধন সম্ভব।’
তিনি আরো বলেন, ‘খেলাধুলায় নির্মল আনন্দের বহি:প্রকাশ ঘটে। সরকার খেলধুলার মানোন্নয়নে খুবই আন্তরিক।’
মন্ত্রী ফেস্টুন ও কবুতর উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। এতে ২০টি ইভেন্টে তিন শতাধিক প্রতিযোগী অংশ নেয়।
বিআইডব্লিউটিএ- এর চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়, বিআইডব্লিউটিএ-এর র্কমচারী ইউনিয়নের সভাপতি আবুল হোসেন।