ঢাকাThursday , 29 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইসরায়েলকে শক্ত থাকতে বললেন ট্রাম্প

Link Copied!

Donald-Trumpআন্তর্জাতিক ডেস্ক : আগামী জানুয়ারিতে দায়িত্ব না নেয়ার আগ পর্যন্ত ইসরায়েলকে ইহুদি বসতি স্থাপনের ব্যাপারে শক্ত অবস্থান ধরে রাখার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার এক টুইটার বার্তায় তিনি এ আহ্ববান জানিয়েছেন।
গত শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া ২৩৩৪ নম্বর প্রস্তাবে ইসরায়েলকে পূর্ব জেরুজালেমসহ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের সব স্থানে বসতি স্থাপন কার্যক্রম অবিলম্বে সম্পূর্ণ বন্ধ করতে বলা হয়েছে। ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র এ প্রস্তাবে ভেটো দানে বিরত ছিল। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দাবি, ওবামা প্রশাসনের পরিকল্পনায় এ কাজ হয়েছে।
বুধবার অবশ্য নিরাপত্তা পরিষদের এ প্রস্তাবনার মুখে নেতানিয়াহু সংযুক্ত পূর্ব জেরুজালেমে ইহুদিদের বসতি স্থাপনের পদক্ষেপ অনুমোদন করা থেকে সরে এসেছেন।
স্থানীয় সময় বুধবার সকালে টুইটারে একটি বার্তায় ট্রাম্প লিখেছেন, ‘আমরা এভাবে আর ইসরায়েলের অমর্যাদা ও অশ্রদ্ধা হতে দিতে পারি না।’
অপর একটি টুইটার বার্তায় তিনি বলেন, ‘ তারা যুক্তরাষ্ট্রকে অনেক ভাল বন্ধু হিসেবে পেয়েছিল। কিন্তু আর নয়। শুরু হয়েছিল ভয়ংকর ইরান চুক্তির শেষ দিয়ে। আর এখন এই (জাতিসংঘ)! শক্ত থাক ইসরায়েল। ২০ জানুয়ারি দ্রুত আসছে।’
প্রসঙ্গত, ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প।