ঢাকাWednesday , 28 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আইএসের সমর্থক যুক্তরাষ্ট্র ‘হাস্যকর’

Link Copied!

ISsআন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সমর্থক যুক্তরাষ্ট্র- এ ধরনের দাবি ‘হাস্যকর’ বলে অভিহিত করেছে মার্কিন প্রশাসন।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান দাবি করেন, তার কাছে পোক্ত প্রমাণ আছে, আইএসকে সাহায্য করছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া কুর্দি যোদ্ধাদের ওয়াইপিজে এবং ওয়াইপিডি বাহিনীকেও যুক্তরাষ্ট্র সমর্থন করছে বলে অভিযোগ আনেন তিনি।
এরদোয়ানের এ দাবির প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্ক টোনার বলেছেন, এ ধরনের অভিযোগের কোনো ভিত্তি নেই। এটি হাস্যকর দাবি।
সিরিয়ার উত্তরাঞ্চল থেকে আইএস যোদ্ধাদের বিতাড়িত করতে যুদ্ধ করছে তুর্কি বাহিনী। কয়েকটি অভিযানে সফল হয়েছে তুরস্ক।
এরদোয়ান বলেন, ‘এতদিন যুক্তরাষ্ট্র অভিযোগ করে আসছিল, তুরস্ক দায়েশকে সাহায্য করছে।’ আইএসের আরেক নাম দায়েশ। এরপর এরদোয়ান বলেন, ‘এখন দায়েশ, ওয়াইপিজে, পিওয়াইডিসহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীকে সাহায্য করছে যুক্তরাষ্ট্র। আমাদের কাছে ছবি, ভিডিওসহ নিশ্চিত প্রমাণ আছে।’
আগস্ট মাসে আইএস ও কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে আল-বাবে অভিযানের সময় ৩৭ তুর্কি সেনা নিহত হন। সিরিয়ার আল-বাব শহরটি তুরস্ক সীমান্ত থেকে ২০ কিলোমিটার দূরে।
সিরিয়ায় কুর্দি যোদ্ধাদের সঙ্গে কাজ করছে যুক্তরাষ্ট্র। কিন্তু তুরস্কের দাবি, ওই কুর্দি যোদ্ধারা কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সঙ্গে যুক্ত। পিকেকে দীর্ঘদিন তুরস্কের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ চালিয়ে আসছে।
যুক্তরাষ্ট্রের হাতে আইএস সৃষ্টি- এর আগেও অনেকে এমন দাবি করেছেন। নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারের সময় দাবি করেন, আইএসে তৈরি করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। এ ছাড়া আন্তর্জাতিক গণমাধ্যমের কিছু অনুসন্ধানী প্রতিবেদনে এ ধরনের দাবি করা হয়।