ঢাকাTuesday , 27 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানে বিষাক্ত মদ পানে ২১ জনের মৃত্যু

Link Copied!

modআন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের পাঞ্জাবে বড়দিনের উৎসব মৃত্যুর মিছিলে পরিণত হলো। পাঞ্জাবের মোবারাকাবাদ এলাকায় খ্রিষ্টান সম্প্রদায়ের কিছু লোক একটি পার্টিতে পরিবেশিত মদ পান করেন। কিন্তু মদ ছিল বিষাক্ত। যে কারণে পানকারীদের মধ্যে ২১ জন মারা গেছেন। এক্সপ্রেস ট্রিবিউনের এক খবরে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা মোহাম্মদ নাদিম গণমাধ্যমকে জানিয়েছেন, মোবারাকাবাদে খ্রিষ্টান সম্প্রদায়ের একটি পার্টিতে বিষাক্ত মদ পানে ২১ জন মারা গেছেন এবং আহত হয়েছেন ৫৬ জন। নিহতের মধ্যে ১৯ জন খ্রিষ্টান ও দুজন মুসলিম।মদ পানের পর অনেকে বমি করতে থাকেন। পরে তাদের হাসপাতালে নেওয়া হয়। সেখানে ২১ জনের মৃত্যু হয়।মৃত্যুর কারণ অনুসন্ধানে নেমেছে পুলিশ। মদ সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে তারা।