ঢাকাTuesday , 27 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

স্বামীর চাপে জঙ্গিবাদে নারীরা

Link Copied!

monirulনিজস্ব প্রতিবেদক : পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেছেন, নারীরা স্বামীর চাপে জঙ্গিবাদে জড়িয়ে পড়ছেন। স্বেচ্ছায় কোনো নারী জঙ্গিবাদে আসেননি। মঙ্গলবার ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মনিরুল ইসলাম বলেন, নারীরা স্বামীর চাপে জঙ্গিবাদে জড়িয়ে পড়ছেন। স্বেচ্ছায় এখনো কোনো নারী জঙ্গিবাদে এসেছেন বলে আমরা তথ্য পাইনি। তাদের সঙ্গে একাধিকবার কথা হয়েছে। নারীদের পারিবারিক খোঁজ নিয়েও তেমন কোনো তথ্য আসেনি।তবে আশকোনার সূর্য ভিলায় আত্মসমর্পণকারী দুই নারী পরিষ্কার কোনো তথ্য দিচ্ছেন না বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, কয়েকজন জঙ্গির সাংগঠনিক নাম তারা বলেছেন। নারীদের দেওয়া তথ্যে অভিযান অব্যাহত। পুলিশের এ কর্মকর্তা বলেন, আশকোনার বাসায় চারটি পরিবারের সদস্য থাকত। মুসা বাড়িটি ভাড়া নিয়েছিল। সাংগঠনিক কাজও এখান থেকে হতো। আর আস্তানার ভেতর থেকে ১২ লাখ টাকাসহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।