ঢাকাMonday , 26 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাদার হাউসে হামলার পরিকল্পনা করেছিল জঙ্গি মুসা

Link Copied!

mother-houseআন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম বাংলার কলকাতায় মাদার তেরেসার মিশনারিজ অব চ্যারিটির প্রধান কার্যালয়ে সন্দেহভাজন আইএস জঙ্গি মোহাম্মদ মুসা হামলার পরিকল্পনা করেছিল বলে দেশটির জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) জানিয়েছে।
ভারতে আটক এই জঙ্গির হামলা পরিকল্পনার তথ্য গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর কলকাতা পুলিশ মাদার হাউসে রোববার বড় দিনের অনুষ্ঠান ঘিরে নিরাপত্তা জোরদার করে।
কলকাতা পুলিশ বলছে, রোববার সকালে খবর আসে সন্দেহভাজন আইএস জঙ্গি মুসা মাদার হাউসের সামনে হামলার ছক করেছিল। পরে কলকাতা পুলিশের শীর্ষ কর্মকর্তারা দিনভর হাউস এলাকা ঘুরে খোঁজখবর নেন। বিষয়টি ওই দিন আরো গুরুত্ব পায় মাদার হাউস থেকে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করার পরে। মাদার হাউসের এক সিস্টার (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, সকালে মুসার হুমকির খবর টিভি মারফত জানতে পেরে আতঙ্কিত হন তারা।
সিস্টাররা বলছেন, বড়দিন ও নতুন বছর উপলক্ষে ব্যাপক জনসমাগম ঘটে মাদার হাউসে। এই সুযোগে কোনো অবাঞ্ছিত লোক মাদার হাউসে ঢুকে নাশকতামূলক কিছু করলে তার প্রভাব সুদূরপ্রসারী হতে পারে। পরে মুখ্যমন্ত্রীর কাছে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিশেষ পুলিশি পাহারার ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা।
রোববার দুপুর থেকে কলকাতা পুলিশের বিশাল বাহিনী মাদার হাউসের সামনে টহল দিতে থাকে। সাধারণ পুলিশকর্মী ছাড়াও কমব্যাট ফোর্সের কর্মীরাও পাহারায় ছিলেন।
এর আগে গত ৬ জুলাই বর্ধমান স্টেশনে এনআইএ’র হাতে ধরা পড়ে মুসা। তাকে দীর্ঘ জেরার পরে জানা যায়, মাদার হাউসে হামলা চালানো ছিল তার অন্যতম টার্গেট। আটক হওয়া তিন মাস আগে কলকাতায় গিয়ে চার দিন থেকে মাদার হাউস রেকি করে মুসা। ১৫ আগস্ট বাংলাদেশ থেকে পুলিশের তিন সদস্যের একটি প্রতিনিধি দল কলকাতায় গিয়ে মুসাকে জিজ্ঞাসাবাদ করে।
আইএসের সঙ্গে মুসার যোগাযোগ রয়েছে বলে দাবি করেছে ভারতীয় পুলিশ। বর্ধমানের খাগড়াগড়ে বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িতদের সঙ্গে মুসার যোগাযোগ ছিল বলেও জানিয়েছে তারা। এ ছাড়া বাংলাদেশি জঙ্গিদের নিয়মিত যোগাযোগের তথ্য ভারতের পুলিশের কাছে রয়েছে দাবি করেছেন দেশটির গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা।
গত ২৩ ডিসেম্বর কলকাতার আদালতে মুসার বিরুদ্ধে পেশ করা চার্জশিটে মাদার হাউসে হামলা চালানোর বিষয়টি উল্লেখ করেছে এনআইএ।