ঢাকাMonday , 26 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুই নারী জঙ্গির ৭ দিনের রিমান্ড মঞ্জুর

Link Copied!

courtনিজস্ব প্রতিবেদক : রাজধানীর পূর্ব আশকোনায় পরিচালিত অপারেশন রিপল ২৪-এ আত্মসমর্পণকারী দুই নারী জঙ্গির সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ঢাকা মহানগর হাকিম মেহের নিগার সূচনা এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সোমবার দুপুর ৩টার দিকে ওই দুই প্রশিক্ষিত জঙ্গিকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। এর বিপরীতে সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।বিষয়টি নিশ্চিত করেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের পুলিশ পরিদর্শক সাইয়েদুর রহমান। আসামি দুই নারী জঙ্গি হলো— মেজর জাহিদুল ইসলামের স্ত্রী জেবুন্নাহার ওরফে শীলা ওরফে সুমাইয়া ওরফে মারজুন (৩৪) ও মাইনুল ইসলাম ওরফে আবু মুসার স্ত্রী তৃষামনি ওরফে উম্মে আয়শা (২২)। আদালতে উপস্থিত হওয়ার সময় জেবুন্নাহার ওরফে শীলার শিশুকন্যা এক বছর চার মাস বয়েসী মারিয়াম বিনতে জাহিদ ও তৃষামনির কন্যা জুরাইরিয়া (৪ মাস) তাদের সঙ্গে ছিল। আসামিপক্ষে কোনও আইনজীবী ছিল না। রিমান্ড মঞ্জুর হওয়ার পর দুই আসামি পুলিশি হেফাজতে আদালত ত্যাগ করে।
শুক্রবার গভীর রাতে রাজধানীর দক্ষিণ খানের পূর্ব আশকোনায় পুলিশ অপারেশন রিপল ২৪ পরিচালনা করে। এ সময় জঙ্গি সুমনের স্ত্রী নারী জঙ্গি সারিকা তার শিশু সন্তানকে নিয়ে পুলিশের দিকে এগিয়ে যাওয়ার পথে পরনের সুইসাইডাল ভেস্টটির বিস্ফোরণ ঘটায়। অভিযান চলাকালে গুলিতে নিহত হয় আফিফ কাদেরী নামে আরেক কিশোর। আফিফ কাদেরী আজিমপুরে নিহত তানভীর কাদেরীর ছেলে। শীলা ও তৃষামনি পুলিশের কাছে সসন্তান আত্মসমর্পণ করে।