ঢাকাSunday , 25 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাতিসংঘের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা ভাবছে ইসরায়েল

Link Copied!

jatisonghoআন্তর্জাতিক ডেস্ক : অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে বসতি স্থাপন বন্ধের পক্ষে জাতিসংঘে প্রস্তাব পাস হওয়ার পর ওই বিশ্বসংস্থার সঙ্গে সম্পর্ক রাখা-না রাখার ব্যাপারে ভাবছে ইসরায়েল। শনিবার দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানইয়াহু এ কথা জানিয়েছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার খবর অনুযায়ী, শুক্রবার ১৫ সদস্যবিশিষ্ট জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এ সংক্রান্ত প্রস্তাবটি তুলে ধরা হয়। ইসরায়েলি বসতি স্থাপনের বিরুদ্ধের ওই প্রস্তাবে বলা হয়, ‘১৯৬৭ সাল থেকে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েল যে বসতি স্থাপন করে যাচ্ছে, তার কোনও আইনি ভিত্তি নাই।’ ভোট দান থেকে বিরত থাকে যুক্তরাষ্ট্র। বাকি ১৪টি দেশ এই প্রস্তাবের পক্ষে ভোট দিলে তা পাস হয়। এরইমধ্যে অধিকৃত ফিলিস্তিতি ভূখণ্ডে বসতি স্থাপন বন্ধের পক্ষে নিরাপত্তা পরিষদে পাস হওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। এই প্রস্তাবের নিন্দা জানানো পাশাপাশি তারা জানিয়েছে, প্রস্তাবের কোনও শর্ত মানতে বাধ্য নয় তারা।
শনিবার সম্প্রচারমাধ্যমকে দেওয়া নেতানইয়াহুর সাক্ষাৎকারের বরাতে রয়টার্স জাতিসংঘের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক পুনর্বিবেচনার সিদ্ধান্তের কথা জানায়। নেতানইয়াহু বলেন, ‘জাতিসংঘের বিভিন্ন প্রতিষ্ঠানে ইসরায়েলি সহায়তা, ইসরায়েলে থাকা জাতিসংঘ প্রতিনিধিসহ ওই সংস্থার সঙ্গে আমাদের যাবতীয় সম্পর্ক এক মাসের মধ্যে পুনর্বিবেচনা করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছি।’
এর আগে জাতিসংঘে পাস হওয়া প্রস্তাবের প্রসঙ্গ ধরে এক বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, ‘এমন এক অদ্ভুত প্রস্তাব যেন কোনও খারাপ প্রতিক্রিয়া না ফেলতে পারে, এ লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ট্রাম্পের সঙ্গে কাজ করতে প্রস্তুত ইসরায়েল।’ তিনি আরও বলেন, ‘জাতিসংঘে পাশ হওয়া ওই লজ্জাজনক ইসরায়েল-বিরোধী প্রস্তাব ইসরায়েল প্রত্যাখ্যান করে। ইসরায়েল তা মানতে দায়বদ্ধ নয়। ইসরায়েলকে রক্ষার জন্য জাতিসংঘে গড়ে ওঠা দলবাজি রুখতে ব্যর্থ হয়েছে ওবামা প্রশাসন। দৃশ্যপটের বাইরেই কেবল তারা সংঘাতে জড়ায়।’ সিরিয়া গৃহযুদ্ধের প্রসঙ্গ টেনে নেতানিয়াহু বলেন, ‘একই সময়ে যখন সিরিয়ায় পাঁচ লাখ মানুষের হত্যা রুখতে নিরাপত্তা পরিষদ কিছুই করেনি, তখন মধ্যপ্রাচ্যে সত্যিকারের গণতন্ত্রের বিরুদ্ধে তারা লজ্জাজনক দলবাজি করছে।’
শনিবারের সাক্ষাৎকারে জাতিসংঘের ৫ সংস্থাকে ইসরায়েলের প্রতি শত্রুভাবাপন্ন উল্লেখ করে নেতানইয়াহু জানান, এরইমধ্যে ওই সংস্থাগুলোতে ৭৮ লাখ ডলারের তহবিল বাতিল করা হয়েছে। পাশাপাশি আরও তহবিল বন্ধ করে দেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে জাতিসংঘের কোন কোন প্রতিষ্ঠানে ইসরায়েল তহবিল দেওয়া বন্ধ করেছে, তা স্পষ্ট করেননি নেতানইয়াহু। এ নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।