ঢাকাSaturday , 24 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ছিনতাইকারী গ্রেপ্তার, সব আরোহী উদ্ধার

Link Copied!

bimanআন্তর্জাতিক ডেস্ক : লিবিয়ার বিমান ছিনতাই নাটকের অবসান ঘটেছে। সব ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। নিরাপদে উদ্ধার করা হয়েছে সব আরোহীকে।
১১৮ আরোহীসহ অভ্যন্তরীণ রুটের বিমানটি ছিনতাই করা হয় শুক্রবার সকালের দিকে সাবাহ বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপর। বিমানটি লিবিয়ার রাজধানী ত্রিপোলি যাচ্ছিল।
স্থানীয় এয়ারওয়েজের এয়ারবাস এ-৩২০ এর ১১৮ আরোহীর বেশির ভাগকে ছেড়ে দেওয়ার পর ছিনতাইকারীদের গ্রেপ্তার করা হয়।
কতজন ছিনতাইকারী ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো স্পষ্ট নয়। তবে মনে হচ্ছে ছিনতাইকারীরা সাবেক লিবীয় নেতা মুয়াম্মের গাদ্দাফির সমর্থক।
এর আগে স্থানীয় প্রচারমাধ্যম জানায়, ছিনতাইকারীদের অন্তত একজনের হাতে একটি হ্যান্ড গ্রেনেড ছিল। তিনি গ্রেনেড দিয়ে বিমানটি উড়িয়ে দেওয়ার হুমকি দেন।