ঢাকাTuesday , 20 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচন কমিশন গঠন
আরো ছয় দলকে ডেকেছেন রাষ্ট্রপতি

Link Copied!

abdul-hamid-3নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশন গঠন নিয়ে আলোচনা করতে আরো ছয়টি রাজনৈতিক দলকে বঙ্গভবনে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মঙ্গলবার রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত করেছেন।
দলগুলো হলো- বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), ইসলামী ঐক্যজোট, জাতীয় পার্টি (জেপি), বাংলাদেশ তরীকত ফেডারেশন ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)।
রাষ্ট্রপতির প্রেস সচিব জানান, ২৭ ডিসেম্বর বিকেলে ওয়ার্কার্স পার্টি, ২৯ ডিসেম্বর বিএনএফ ও ইসলামী ঐক্যজোট, ২ জানুয়ারি জেপি (মঞ্জু) এবং ৩ জানুয়ারি তরীকত ফেডারেশন ও বিজেপিকে আমন্ত্রণ জানানো হয়েছে। এ ছাড়া সময় পরিবর্তনের জন্য আবেদন করায় জাতীয় সমাজতান্ত্রিক দলকে (জাসদ) ২৬ ডিসেম্বর আমন্ত্রণ জানানো হয়েছে।