ঢাকাTuesday , 20 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আজ বিজিবি দিবস : ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

Link Copied!

bgb-logoনিজস্ব প্রতিবেদক : আজ (মঙ্গলবার) ২০ ডিসেম্বর। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবস। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে বাহিনিটি। সকাল সাড়ে ৭টায় পিলখানায় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন বাহিনীর রেজিমেন্টাল পতাকা উত্তোলন করেন। সকাল পৌনে ৮টায় ‘সীমান্ত গৌরব’ এ পুষ্পস্তবক অর্পণ করে এ বাহিনীর শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এরপর সকাল ৯টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিলখানাস্থ বিজিবি সদর দফতরের বীর উত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডে বিজিবি দিবসের আনুষ্ঠানিক কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করবেন।
অনুষ্ঠানে ২০১৬ সালে বিজিবির বিভিন্ন কর্মকাণ্ডে বীরত্বপূর্ণ ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বিজিবি সদস্যদের মধ্য থেকে ১০ জনকে বর্ডার গার্ড বাংলাদেশ পদক (বিজিবিএম), ২০ (বিশ) জনকে রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক (পিবিজিএম), ১০ জনকে বর্ডার গার্ড বাংলাদেশ পদক-সেবা (বিজিবিএমএস) এবং ২০ (বিশ) জনকে রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক-সেবা (পিবিজিএমএস) প্রদান করা হবে।
আনুষ্ঠানিক কুচকাওয়াজ শেষে দুপুর সোয়া ১২টায় পিলখানাস্থ বীর উত্তম ফজলুর রহমান খন্দকার মিলনায়তনে আয়োজিত দরবারে বিজিবি সদস্যদের উদ্দেশে ভাষণ প্রদান করবেন প্রধানমন্ত্রী। বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মোহসিন রেজা এসব তথ্য নিশ্চিত করেছেন।