ঢাকাMonday , 19 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

থার্টিফার্স্ট নাইটের অনুষ্ঠান সন্ধ্যায় শেষ করার নির্দেশ

Link Copied!

Kamal1নিজস্ব প্রতিবেদক : ৩১ ডিসেম্বর থার্টিফার্স্ট নাইটের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসন্ন বড়দিন এবং থার্টিফার্স্ট নাইটে নিরাপত্তা সংক্রান্ত বৈঠকে তিনি এ নির্দেশ দেন।
মন্ত্রী বলেন, ‘এদিন (৩১ ডিসেম্বর) উন্মুক্ত স্থানে অনেকেই অনুষ্ঠান করে থাকেন। তা সন্ধ্যা ৬টার মধ্যে শেষ করতে হবে। আর কেউ যদি ইনডোরে অনুষ্ঠান করতে চান তাহলে পুলিশকে আগে জানাতে হবে। সেদিন সন্ধ্যা ৬টার আগে বার বা মদের দোকান বন্ধ করে দেওয়া হবে। রাস্তায় কেউ মদ্যপ অবস্থায় ঘোরাফেরা করতে পারবেন না। কোনো ধরনের আতশবাজি বা পটকা ফোটানো যাবে না। সবই করা হচ্ছে নিারপত্তা নিশ্চিত করতে। গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর স্থানে পোশাকধারী পুলিশের সঙ্গে সাদা পোশাকের গোয়েন্দা মোতায়েন থাকবে।’
আসাদুজ্জামান বলেন, ‘আগামী ২৫ ডিসেম্বর খ্রিষ্টান সম্প্রদায়ের বড়দিন। এ দিনটি যেন তারা শান্তিপূর্ণভাবে উদযাপন করতে পারেন সেজন্য ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। রাজধানীর কাকরাইল, তেজগাঁও এবং মিরপুরসহ বিভিন্ন গির্জায় নিরাপত্তার স্বার্থে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হবে। একই সঙ্গে আর্চ টাওয়ারও স্থাপন করা হবে।’
বৈঠকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদসহ অন্য বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন।