ঢাকাWednesday , 14 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Link Copied!

hamid-hasina-14decনিজস্ব প্রতিবেদক : শহীদ বুদ্ধিজীবী ‍দিবসে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সকালে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এ সময় এক মিনিট নীরবতা পালন করেন। তাদের সঙ্গে সেখানে মন্ত্রিপরিষদ সদস্য, সাংসদ ও দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে শ্রদ্ধা জানাতে শুরু করে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। শহীদ পরিবারের সদস্যরাও শ্রদ্ধা জানাচ্ছেন হারানো স্বজনদের প্রতি।
রায়েরবাজার বধ্যভূমিতেও শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের লোকজন। আওয়ামী লীগ, বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করছে।