ঢাকাTuesday , 13 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অনুপ্রবেশের চেষ্টাকালে ৯৬ রোহিঙ্গাকে ফেরত

Link Copied!

man1কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে ৯৬ জন রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত নাফ নদীর ৩টি পয়েন্ট ও উখিয়া সীমান্ত দিয়ে এসব রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা করলে তাদের ফেরত পাঠানো হয়।
টেকনাফস্থ বিজিবির ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, মিয়ানমারে সহিংসতার পর থেকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নাফ নদী দিয়ে নৌকায় করে রোহিঙ্গারা টেকনাফে অনুপ্রবেশের চেষ্টা করছে প্রতিদিন। ফলে অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।
তারই ধারাবাহিকতায় আজ সকালে নাফ নদীর ৩টি পয়েন্ট দিয়ে ৬টি নৌকায় করে প্রায় ৭০ জন রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা করে। কিন্তু বিজিবির টহল দল জলসীমার শূন্যরেখা থেকে তাদেরকে ফেরত পাঠায়। প্রতিটি নৌকায় ১০ থেকে ১২ জন করে রোহিঙ্গা ছিল।
এদিকে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, উখিয়া সীমান্ত দিয়ে সকাল ১০ টা পর্যন্ত অনুপ্রবেশের চেষ্টাকালে ২৬ জন রোহিঙ্গাকে প্রতিহত করে তাদের দেশে ফেরত যেতে বাধ্য করা হয়। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে।