ঢাকাTuesday , 13 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্রতীকে দাঁড়িপাল্লা নয়

Link Copied!

courtনিজস্ব প্রতিবেদক : কোনো রাজনৈতিক দলকে প্রতীক হিসেবে দাঁড়িপাল্লা বরাদ্দ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট। আর এ বিষয়টি জানানো হবে নির্বাচন কমিশনকে। সুপ্রিম কোর্টের মনোগ্রাম দাঁড়িপাল্লা হওয়ায় গতকাল সোমবার অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
মঙ্গলবার দুপুরে এ বিষয়ে সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) সাব্বির ফয়েজ বলেন, সিদ্ধান্তের বিষয়টি আগামীকাল চিঠি দিয়ে নির্বাচন কমিশনকে জানানো হবে।সভা সূত্রে জানা গেছে, সুপ্রিম কোর্টের মূল বিল্ডিংয়ের মনোগ্রামে অঙ্কিত দাঁড়িপাল্লায় ২টা চেইনের স্থলে ৩টা চেইন লাগানো হবে। এনেক্স বিল্ডিংয়ের মনোগ্রামে অঙ্কিত দাঁড়িপাল্লায় ৩টি চেইনই থাকবে।
উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা। দলটি নির্বাচন কমিশনের নিবন্ধন হারানোয় বর্তমানে বিষয়টি সর্বোচ্চ আদালতে বিচারাধীন রয়েছে।এ ছাড়া সভায় নতুন বছরে সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি ৬২ দিন নির্ধারণ করা হয়েছে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সভাপতিত্বে ফুলকোর্ট সভায় আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।