ঢাকাSunday , 11 December 2016
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পালমিরাতে ফের ঢুকেছে আইএস বাহিনী

Link Copied!

palmiraআন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার ঐতিহ্যবাহী মরু শহর পালমিরাতে ফের প্রবেশ করেছে জঙ্গি সংগঠন আইএসের যোদ্ধারা। নয় মাস আগে তারা শহরটি সিরিয়ার সরকারি বাহিনীর কাছে হারিয়েছিল। সিরিয়ায় আন্তর্জাতিক পর্যবেক্ষক দলগুলো জানিয়েছে, জঙ্গি ও সরকারসমর্থিত বাহিনীর মধ্যে পালমিরার কেন্দ্রে শনিবার ব্যাপক সংঘর্ষ হয়েছে। তারা জানিয়েছে, শহরটি এখন অনেকটাই আইএসের হাতে।
পর্যবেক্ষকরা জানান, শনিবারের সংঘর্ষে প্রায় ৫০ জন সিরীয় সৈন্য মারা গেছে এবং বাকিরা পালিয়ে গেছে বলে একটি অসমর্থিত সূত্র জানিয়েছে।
এই সংঘর্ষে সাধারণ নাগরিকদের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রাশিয়াসমর্থিত সিরীয় বাহিনী যখন সরকারবিরোধীদের দখলে থাকা আলেপ্পোর বাকি অংশ জয়ের খুব কাছাকাছি চলে এসেছে ঠিক তখনই আইএসের পালমিরা দখলের খবর এলো।